সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬ - ১৬:৫০
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা

হাওজা নিউজ এজেন্সি— বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমি জাহানাবাদি।

এ বৈঠকে বাংলাদেশ ও ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ইরানের রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের হামলা ও ইরানের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ডের বিষয়ে তেহরানের অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে ইরানের প্রতি জামায়াতে ইসলামীর সমর্থন এবং ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার জানাজায় দলটির প্রতিনিধিদলের অংশগ্রহণের জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

বৈঠকে ডা. শফিকুর রহমান সাম্প্রতিক যুদ্ধে নিহত ইরানি নাগরিকদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং ইরানের ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করেন। তিনি যুদ্ধবিরতি কার্যকর থাকা এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আশা ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশ ও ইরানের সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপের পাশাপাশি ঢাকা-তেহরান সরাসরি বিমান যোগাযোগ চালু এবং স্বাস্থ্য ও চিকিৎসা খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha